বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হামাসকে ঠেকাতে ব্যর্থ নেতানিয়াহু, ৮০ শতাংশ ইসরায়েলির ধারণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের ৮০ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে। শুধু তাই নয়, তারা মনে করেন, হামাসের হামলার ঘটনায় নেতানিয়াহু দায়ী। ইসরায়েলি দৈনিক মারিভের এক নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরার।  

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশ ইসরায়েলি মনে করেন, ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেতানিয়াহুকে নিতে হবে। এর মধ্যে ৬৯ শতাংশই গত বছর নেতানিয়াহুর লিকুদ পার্টিকে ভোট দিয়েছিলেন। মাত্র ৮ শতাংশ সাধারণ জনগণ মনে করেন, নেতানিয়াহু দায়ী নন। 

৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে ইসরায়েলি বিমানবাহিনী গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে।  

ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে আল-জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করছেন। কিন্তু এর কোনো বড় প্রভাব পড়ছে না। ইসরায়েলিরা মনে করেন, নেতানিয়াহুর বিদায় নেওয়ার সময় এসেছে।

৫১ শতাংশ ইসরায়েলি মনে করেন, লেবানন-সংলগ্ন ইসরায়েল সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালানো প্রয়োজন।

১৮ ও ১৯ অক্টোবর লেজার ইনস্টিটিউট ও প্যানেল ফোর অল যৌথভাবে জরিপটি পরিচালনা করেছে। ৫১০ জন ইসরায়েলি নাগরিক জরিপে অংশ নিয়েছিলেন। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালানো স্থল অভিযানকে সমর্থন করেন ইসরায়েলের ৬৫ শতাংশ নাগরিক। আর ২১ শতাংশ নাগরিক এর বিপক্ষে। 

এসকে/ 


ফিলিস্তিন ইসরায়েল হামাস বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250