মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

হাওরের সড়কে উপকারের চেয়ে অপকারই বেশি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাওরের মাঝখানে সড়ক বানিয়ে উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এভাবে সড়ক নির্মাণ ঠিক হয়নি। এখন টের পাচ্ছি, হাওরের মাঝখানে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘পরিবেশ দূষণ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনার এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজ এ সেমিনার আয়োজন করে।

হাওরে একসময় সড়ক নির্মাণের ব্যাখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাওরের বাসিন্দাদের হক আছে শহরে যাওয়ার। সে প্রয়োজনে তখন চমৎকার সড়ক করা হয়। কিন্তু এখন টের পাচ্ছি, এটি করা ঠিক হয়নি। এ জন্য আগামীতে হাওরে আর কোনো সড়ক করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরে বাঁধ ও সড়ক নির্মাণ না করতে নির্দেশ দিয়েছেন।’

বর্ষায় সড়ক ও বাঁধ ভেঙে জনপদ তলিয়ে যাওয়ার ঘটনা গত কয়েক বছর ধরেই ঘটছে। ফসলহানি ছাড়াও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কিশোরগঞ্জে ৩০ কিলোমিটার দীর্ঘ ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক এর বড় উদাহরণ। এমন প্রেক্ষাপটে গত বর্ষার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে হাওরে সড়কের পরিবর্তে উড়াল সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন: গোয়ালন্দে ঢাঁই ও রুই মাছ বিক্রি হলো ৩৬ হাজারে

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কেন্দ্রীয় দূষণ বোর্ডের সাবেক চেয়ারম্যান এস পি গৌতম। বক্তব্য দেন এমপি নাহিম রাজ্জাক, সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন জিল্লুর রহমান, সাবেক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রমুখ।

এম/

 

হাওর সড়ক পরিকল্পনামন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250