রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। 

শনিবার (১৮ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। 

পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথা জানানো হয়। রোববার (১৯ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ৫ নভেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস, যা ৫ নভেম্বর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দামেই সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ চার হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়।

তবে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) এক হাজার ৭১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৪৯ টাকা।

ওআ/

স্বর্ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250