শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

স্বপ্নের পদ্মা সেতুর বর্ষপূর্তিতে ৪ তারকার গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

বিটিভিতে প্রচারের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, রাজীব, নীশিতা বড়ুয়া ও সানিয়া সুলতানা লিজা - ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর যেসব বড় অর্জন হয়েছে, এর মধ্যে পদ্মা সেতু অন্যতম। এটি বর্তমান সরকারের নানামুখী সাফল্যের মধ্যেও উল্লেখযোগ্য এটি। এ সেতু উদ্বোধনের পর বিশ্ববাসী অবাক নয়নে বাংলাদেশকে দেখেছে। নতুন করে বাংলাদেশকে চিনেছে।

পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের সব শ্রেণির মানুষ ভীষণ খুশি। এ খুশিতে আত্মহারা হয়ে ছড়াকার লিখেছেন ছড়া, কবি লিখেছেন কবিতা, গীতিকার লিখেছেন গান, শিল্পী গেয়েছেন গান।

এরই ধারাবাহিকতায় পদ্মা সেতুর এক বছরপূর্তিতে গান গেয়েছেন নতুন প্রজন্মের চারজন জনপ্রিয় সংগীতশিল্পী। তারা চারজনই ক্লোজআপ ওয়ান তারকা। বিটিভিতে প্রচারের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, রাজীব, নীশিতা বড়ুয়া ও সানিয়া সুলতানা লিজা।

 ‘বিজয় নিশান এনেছি জিনে ঊনিশশো একাত্তরে’- কথার এ গানটি লিখেছেন স্বপন কুমার হালদার। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার।

গানটি গাওয়ার অনুভূতি ব্যক্ত করে শিল্পী সাব্বির জামান বলেন, ‘বাংলাদেশের গর্বের আরেক নাম পদ্মা সেতু। এ সেতুর উদ্বোধনের বর্ষপূর্তিতে গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

আরো পড়ুন: আমি অবশ্যই ‘প্রহেলিকা’ সিনেমাটি বড়পর্দায় দেখবো- সুবর্ণা মোস্তাফা

অন্যদিকে নিশীতা বড়ুয়া গানটি প্রসঙ্গে বলেন, আমি এর আগে স্বপ্নের পদ্মা সেতুর অফিসিয়াল থিম সং গেয়েছিলাম। গানটির শিরোনাম ছিল ‘পদ্মা সেতু’। এবার এক বছরপূর্তিতে গাইতে পেরে বেশ আনন্দিত।

এম/


পদ্মা সেতু বর্ষপূর্তি গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250