শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

স্বপ্নের নায়িকার কথা ভাবতে ভাবতে পুরুষরা অনেক কিছুই করে : ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

জনপ্রিয় মডেল ও অভিনেত্র ফারিয়া শাহরিন। অন্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। কাজের প্রচারের পাশাপাশি ব্যক্তিগত নানা অনুভূতির কথাও এ মাধ্যমে প্রকাশ করে থাকেন।

এর আগে মিডিয়ার নানা বিষয় নিয়ে তাকে কথা বলতে দেখা গেছে। এবার নায়িকাদের সংসার না টেকার কারণ ব্যাখ্যা করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’।

রোববার (১৫ অক্টোবর) ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না! আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ।

স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’

বাস্তব জীবনের কিছু উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছেঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নির মতো দুই পা ঝুলাইয়া মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’


মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী বলে মনে করেন ফারিয়া শাহরিন। তার মতে, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না।

খুব কমই নায়িকা আছে যে, ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

এসি/  আই.কে.জে

ফারিয়া স্বপ্নের নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250