বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

স্টিফেন হকিংয়ের এই ১০টি উক্তি আপনার জীবন বদলে দিতে পারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

ছবি: স্টিফেন হকিং

দীর্ঘদিন যাবৎ মোটর নিউরন ডিজিজের সাথে লড়াই করে ৭৬ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং সুপরিচিত বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি ছিলেন রসবোধ সম্পন্ন একজন মানুষ, বিজ্ঞানের একজন জনপ্রিয় দূত এবং তিনি সব সময় নিশ্চিত করতেন যেন তার কাজ সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারেন।

স্টিফেন হকিংয়ের এমন কিছু উক্তি আছে যা ফিরিয়ে দেবে আপনার জীবনীশক্তি। তবে আর দেরি না তরে চলুন জেনে নেই সেই উক্তিগুলো সম্পর্কে।

১. জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।

২. আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি।

৩. কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাকে বলবেন, ভুল করা দরকার। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।

৪. মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।

৫. গত ৪৯ বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে।

৬. যে সমস্ত মানুষরা ভবিষ্যৎকে বিশ্বাস করেন তারাই রাস্তা পার করার সময় বারবার দু’দিকে তাকান।

৭. মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি জীবনে ভালবাসা পাও কখনো তাকে ছুড়ে ফেল না।

আরো পড়ুন: ফোনে কতটুকু চার্জ দেবেন?

৮. যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তারা আসলে হেরে গেছেন।

৯. রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।

১০. আপনার শারীরিক বাধা কখনো ভাল কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমের বৈকল্য থাকা সব থেকে খারাপ।

এম এইচ ডি/ আইকেজে 

স্টিফেন হকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250