বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

সৌদির আকাশে বাংলাদেশি নারীর সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে সন্তান প্রসব করেছেন বাংলাদেশি এক নারী। ফ্লাইটটিতে কন্যাসন্তান জন্ম দেন ওই নারী। 

রোববার (৫ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সৌদিয়া বিমান সংস্থার একটি ফ্লাইটে চড়ে সৌদি আরবের তাবুক থেকে জেদ্দায় যাচ্ছিলেন বাংলাদেশি ওই নারী। বহনকারী বিমানটি ৩৬ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়।

সৌভাগ্যক্রমে ওই বিমানে দুটি ফুটবল দল ভ্রমণ করছিল এবং দুটি দলের সঙ্গেই চিকিৎসক ছিল। তাদের নির্দেশনায় বিমানে থাকা অন্য একজন যাত্রী নিরাপদে মায়ের গর্ভ থেকে শিশুটিকে ভূমিষ্ঠ করেন। প্রাথমিকভাবে বিমানে থাকা চিকিৎসকেরা শিশুটির নাভির সঙ্গে সংযুক্ত নাড়ি না কাটার পরামর্শ দেন। বিমান অবতরণের পর যথাযথ মেডিকেল সহযোগিতা নিয়ে শিশুটির নাড়ি কাটা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। বিমানবন্দরে অবতরণের পর জরুরিভিত্তিতে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

এ বিষয়ে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি ওই নারীকে বহনকারী বিমানটি কন্ট্রোল টাওয়ারে সন্তান প্রসবের বিষয়টি জানায়। পরে দ্রুত অবতরণের জন্য বিমানটিকে বিমানবন্দরের সবচেয়ে কাছাকাছি গেটটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

এসকে/ 


সন্তান প্রসব সৌদির আকাশ বাংলাদেশি নারীর সন্তান প্রসব সৌদিয়া বিমান সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250