শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

সাড়ে ৫ ঘণ্টা পর সচল হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারো শুরু হয়েছে। মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এরুটে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে সোমবার (২৫শে ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোট বড় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে।

আরো পড়ুন: রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৮টা ২০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।

এরআগে রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

এইচআ/ এসি


সচল ফেরি দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘনকুয়াশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250