বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সারাদেশে একযোগে ৩৩৮ ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের সম্মতিক্রমে ৩৩৮ পুলিশ পরিদর্শককে তাদের নামের পাশে বদলি/পদায়ন করা হলো।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসিদের বদলি করতে প্রস্তাব তৈরি করে পুলিশ সদরদপ্তর। এ প্রস্তাব বুধবার পাঠানো হয় ইসিতে।

সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি এ অনুমোদন দেয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিনদিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৩৪টি থানা রয়েছে।

আই.কে.জে/


ওসি বদলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250