শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সংসদ উপনেতা হলেন মতিয়া, চিফ হুইপ নূর-ই-আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে। এছাড়া একাদশ সংসদের চিফ হুইপ মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটনকে দ্বাদশ সংসদেও একই দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১০ই জানুয়ারি) আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের মতিয়াকে সংসদ উপনেতা ও নূর ই আলমকে চিফ হুইপ করা হয়।

সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও বহাল রাখা হয়।

চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

১৯৯৬ ও ২০০৯ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিয়া চৌধুরী। বর্তমানে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১২ জানুয়ারি ২০২৩ সালে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে নৌকার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মতিয়া।

অন্যদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী। মোট ১০২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।

ওআ/

মতিয়া চৌধুরী নূর ই আলম চৌধুরী লিটন চিফ হুইপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250