বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জাপানে শিশুদের কান্নার প্রতিযোগিতা (ভিডিও)

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাপানের সেনসোজি মন্দিরে গত ২২ এপ্রিল শনিবার ঐতিহ্যবাহী 'চাইল্ড সুমোস ক্রাই' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৬৪ জন শিশু অংশগ্রহণ করে। জাপানি বাবা-মায়েরা বিশ্বাস করেন যে এই উপলক্ষে কান্নাকাটি তাদের বাচ্চাদের সুস্বাস্থ্য বয়ে আনবে।

টোকিওর সেনসোজি মন্দিরে 'বেবি সুমো'স ক্রাই' অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শিশুকে সুমো রিংয়ে তাদের বাবা-মায়ের কোলে মুখোমুখি রাখা হয়। শোয়ের কর্মীরা দানব মুখোশ পরে বাচ্চাদের ভয় দেখানোর এবং তাদের কাঁদানোর চেষ্টা করেন।

যে শিশু প্রথমে কান্নাকাটি করবে তাকে সুমো রেফারি বিজয়ী ঘোষণা করবেন। হিসাই ওয়াতানাবে নামে এক জাপানি মা তার আট মাস বয়সী শিশুকে মন্দিরে নিয়ে আসেন। তিনি বলেন, 'শিশুদের কান্না শুনে আমরা তাদের স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারি। আমার সন্তান নার্ভাস হতে পারে। এ কারণে ইভেন্টে সে খুব বেশি কান্নাকাটি করেনি।'

আরো পড়ুন: ৫৫০ সন্তানের জন্মদাতাকে 'স্পার্ম ডোনেট' বন্ধ করার নির্দেশ আদালতের

আসাকুসা ট্যুরিজম ফেডারেশন এই বেবি সুমো কান্না প্রতিযোগিতার আয়োজন করে। ফেডারেশনের চেয়ারম্যান শিগেমি ফুজি বলেন, 'কেউ কেউ হয়তো মনে করতে পারেন শিশুদের এভাবে কান্নাকাটি করা ভয়ানক। কিন্তু জাপানে আমরা বিশ্বাস করি, একটি শিশু যত জোরে কাঁদবে, ততই সুস্থ হয়ে উঠবে।'

ভিডিও লিঙ্ক এখানে:-

এমএইচডি/ আই. কে. জে/

শিশুদের কান্না কান্নার প্রতিযোগিতা ভিন্নচোখে জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250