মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

শস্য রপ্তানিতে ইউক্রেনের বিকল্প পথ ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তি বাতিল হওয়ার পর কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে বাধার মুখে পড়ে ইউক্রেন। তবে এ বাধাকে অতিক্রম করে বিকল্প পথ বের করেছে দেশটি। ইউক্রেন এখন রোমানিয়া ও বুলগেরিয়ায় কাছে কৃষ্ণসাগরের পশ্চিম উপকূল দিয়ে খাদ্যশস্য রপ্তানির পথে হাঁটছে। 

ইউক্রেনের কৃষি-বাণিজ্য বিষয়ক সবচেয়ে বড় সংগঠন আজরারিয়ান কাউন্সিলের উপপ্রধান ডেনিস মারচাক দেশটির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই পথ দিয়ে এখন পর্যন্ত একটি বাণিজ্যিক জাহাজ পাড়ি দিয়েছে। এটি ভবিষ্যতে শস্য সরবরাহের বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যেতে পারে।”

গত বছর যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে দেশটির খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। বলা হয়েছিল, শস্য নিয়ে কোনো জাহাজ এই পথে গেলে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। পরে এক চুক্তি আওতায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে সম্প্রতি ওই চুক্তি থেকে সরে এসেছে মস্কো। ফলে আবার শস্য সরবরাহে বাধার মুখে পড়েছে কিয়েভ।

এমন পরিস্থিতিতেই রোমানিয়া ও বুলগেরিয়ায় কাছে কৃষ্ণসাগরের পশ্চিম উপকূল দিয়ে নতুন পথ ব্যবহারের উদ্যোগ ইউক্রেনের। গত বছর যুদ্ধ শুরুর পর ওডেসা বন্দরে আটকে পড়া হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ গত সপ্তাহে এই পথ ব্যবহার করে নিরাপদভাবে ইউক্রেন ছেড়েছে।

এম.এস.এইচ/

শস্য চুক্তি রাশিয়া-ইউক্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250