মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

লিফটে ভারতীয় পরিবারের সঙ্গে ছবি তুললেন দুবাইয়ের শাসক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে লিফটে দেখা হয় ভারতীয় প্রবাসী এক পরিবারের। এরপর তাদের সঙ্গে সেলফিও তুলেন দুবাইয়ের শাসক! এ ঘটনায় আবেগে আপ্লুত পড়েন ওই পরিবার। ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন আনাস রহমান জুনায়েদ নামের ওই ভারতীয় প্রবাসী।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৫ জুলাই) ছিল দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ৭৪তম জন্মদিন। এদিন তিনি আটলান্টিস দ্য রয়াল হোটেলে যান। সেখানেই লিফটের ২২ তলায় তার সঙ্গে দেখা হয়ে যায় আনাস ও তার পরিবারের সঙ্গে।

খালিজ টাইমসকে আনাস বলেন, ‘আমরা রীতিমতো অবাক হয়ে গেয়েছিলাম। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে লিফটে প্রবেশ করেন। তিনি আমার মেয়ের কাঁধে হাত রেখে তাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে তাকে চিনে কি না।

আনাস বলেন, তিনিসহ তার স্ত্রী এবং তার ১০ বছর বয়সী মেয়ে মিশেল এবং ৭ বছর বয়সী ছেলে দানিয়েল খুব উচ্ছ্বসিত ছিল। আমরা লিফট থেকে বেরিয়ে খুশিতে লাফাচ্ছিলাম।’

তিনি বলেন,আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা দুবাইয়ের শাসকের সঙ্গে দেখা করেছি। এমনকি আমার স্ত্রী পরে সেই লিফটের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন ‘আমার সবচেয়ে পছন্দের লিফট।’ আমরা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগে আমাদের বন্ধু ও পরিবারের সদস্যদের পাঠিয়েছি।’

আরো পড়ুন: আমাজন জঙ্গলে ৪০ দিন বেঁচে থাকা সেই চার শিশু হাসপাতাল ছাড়ল

দুবাইয়ের শাসকের সঙ্গে তোলা  ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে আনাস লেখেন, ‘লিফটে মোহাম্মদ বিন রশিদের সঙ্গে দেখা করার কি কোনো সম্ভাবনা ছিল?? তিনি একজন ডাউন টু আর্থ ব্যক্তি। তিনি আমাদের একাধিক ফটোগ্রাফ ক্লিক করার অনুমতি দিয়েছেন এবং মিশেলের (আনাসের মেয়ে) সাথে আন্তরিকতা দিয়ে কথা বলেছেন।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250