বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

লিটারে ১২ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ১৯৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

বোতলজাত সয়াবিন তেল। ফাইল ছবি

ভোজ্যতেল উৎপাদক সমিতি গতকাল দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভোজ্যতেল আমদানিতে সরকারপ্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৮৭ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৬০ টাকায়। এত দিন দাম ছিল ৯০৬ টাকা। এর মানে নতুন করে বাড়ছে ৫৪ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭৬ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৬৭ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৩৫ টাকা করে।

এর আগে সর্বশেষ গত বছরের ১৭ নভেম্বর দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

আরো পড়ুন: চিনির দামে নতুন রেকর্ড

ভোজ্যতেল আমদানিতে সাধারণত ১৫ শতাংশ হারে ভ্যাট দেওয়ার নিয়ম রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যায়। তাই দেশের বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে গত বছরের (২০২২) মার্চে ভ্যাটের পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

প্রথমবার তিন মাসের জন্য এ সুবিধা দেওয়া হলেও পরে তা একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ রমজান মাসে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ সুবিধার মেয়াদ ঈদের সময় পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছিল ভোজ্যতেল উৎপাদক সমিতি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল পর্যন্ত হ্রাসকৃত ভ্যাট-সুবিধার মেয়াদ বজায় রাখা হয়।

এ মেয়াদ শেষ হওয়ায় ওই দিনই বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের কাছে সয়াবিন তেল ও পাম তেলের দাম সমন্বয়, অর্থাৎ বৃদ্ধির আবেদন করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর চার দিনের মাথায় সয়াবিন ও পাম তেলের দাম আরেক দফায় বৃদ্ধির ঘোষণা দিল সংগঠনটি।

এমএইচডি/

বাণিজ্য সয়াবিন তেল ভোজ্যতেল বাণিজ্য মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250