বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

লক্ষ্মীপুরে ভার্চুয়ালি ২৭ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ৩ মন্ত্রণালয়ের অধীনে মোট ২৭টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১টি টিএনসি, ২টি কলেজ, ৩টি মাদরাসা ও ১টি মাধ্যমিক বিদ্যালয় ভবন। এছাড়াও ঢাকা-লক্ষ্মীপুর নৌ-পথের লক্ষ্মীপুর প্রান্তের মেঘনা নদীর ড্রেজিং প্রকল্প উদ্বোধন করা হয়। পরে ৫ম পর্যায়ে ৩৪টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। এসময় লক্ষ্মীপুর সদর উপজেলাকে গৃহহীন ঘোষণ করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: মঙ্গলবার ২০২৩টি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসকে/ 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প উদ্বোধন লক্ষ্মীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250