শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

রুশ হ্যাকারদের হামলার শিকার ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে প্রায় দেড় ঘণ্টা যাবৎ রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। যদিও বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা এই সাইবার হামলার জন্য কে দায়ী তা জানা অসম্ভব বলছেন। তাছাড়া এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি।

রোববার (১ অক্টোবর) সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে।

ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরও বেশি সক্রিয় হয়ে উঠে। ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে গ্রুপটি।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের দাবি করেছিল কিলনেট। এছাড়া গত বছরের নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে হ্যাকিংয়ের পেছনেও কিলনেট জড়িত ছিল। ব্রিটিশ আইনপ্রণেতারা ইউক্রেনে রুশ হামলাকে ‘রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড’বলে আখ্যা দেওয়ায় ওই হামলা চালানো হয়েছিল বলে জানায় কিলনেট। 



একে/





ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট সাইবার হামলা রুশ হ্যাকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250