মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ পূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্য সকল উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

সবশেষ গত ১৪ মার্চ পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে অনেকটা পর্যটকশূন্য হয়ে পড়ে পাহাড়কন্যা বান্দরবান। পর্যটক না আসায় থমকে যায় জেলার পর্যটনশিল্প। কর্মহীন হয়ে পড়ে হোটেল মোটেলের কর্মচারী পরিবহন শ্রমিক ট্যুরিস্ট গাইড বোট চালকসহ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক।

আরো পড়ুন:ভ্রমণের অসম্ভব সুন্দর জায়গা কাপ্তাই হ্রদ

এ ছাড়া পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের কারণে ২০২২ সালের ১৮ অক্টোবর পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংড়ছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। পরে সেনাবাহিনীর অভিযানের কারণে থানচি উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর কয়েক দফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও পরে দফায় দফায় বাড়িয়ে সবশেষ ১৪ মার্চ তিন উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। রুমা ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রোয়াংছড়ি উপজেলা।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250