মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

রাজধানীর দুই স্থানে আ.লীগের শান্তি সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৩ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে দুটি পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে সভাপতিত্ব করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এ সাত্তার।

অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। 

এব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ গণমাধ্যমকে বলেন, “সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। নগরের প্রতিটি থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন।”

এদিকে আজ রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলোরও গণমিছিল কর্মসূচি পালন করার কথা রয়েছে। 

এম.এস.এইচ/ 

ওবায়দুল কাদের ড. হাছান মাহমুদ আ.লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250