রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে আটক ৪৮

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে আটক করেছে।

এ সময় আটককৃতদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় আটককৃতদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে  (২৯ আগস্ট) সকাল ছয়টা থেকে বুধবার (৩০ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ১২৭১ পিস ইয়াবা, ৮৬ কেজি ২০ গ্রাম গাঁজা, ৩২৩ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেনসিডিল ও ৮০০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়।

এম.এস.এইচ/ 

ডিএমপি আটক মাদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250