মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

রাজকে নিয়ে আক্ষেপ পরীমনির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির ছেলের প্রথম জন্মদিন ঘিরে গত কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। একমাত্র সন্তানের জীবনের বিশেষ দিন, তাই ঘটা করেই পালন করছেন।

পরীমনি তার ছেলেকে নিয়েই জন্মদিনের ভেন্যু বুকিং দিতে যান। সন্তানের ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে তা জানিয়েছেন এভাবে- ‘সে তার বার্থডে পার্টির ভেন্যু বুক করতে এসেছে।’ 

ছেলের জন্মদিনের নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করলেও এ সময়টায় ছেলের বাবা রাজকে খুব মিস করছিলেন পরীমনি। নায়িকার কথায়ও তা স্পষ্ট, ‘কত স্বপ্ন ছিল, ছেলের প্রথম জন্মদিনে আমরা দুজন কত কী করব। এক ফ্রেমে মা–বাবাসহ ছবি তুলব। কই, তা আর হলো কি? জানি না, হয়তো বিধাতাই রাখেননি।’

কথাগুলো যখন বলছিলেন পরীমনির কণ্ঠ ভারি হয়ে আসছিল। আনমনে আবার বলতে শুরু করলেন- জানেন, আমি না আজ খুব কেঁদেছি। ভেবেছি, কেন এমনটা হলো। এমন তো হওয়ার কথা ছিল না। একা একাই সব সামাল দিতে হয়েছে। মাস দুয়েকের বেশি সময় ধরে রাজের কোনো খবর নেই। সে আসেও না, খবরও নেয় না। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, জন্মদিনের আয়োজনে যেন সে না আসে। আমি আমার মতো করে সুন্দর একটা মুহূর্ত ছেলেকে উপহার দিতে চাই। ছেলের মামা-খালাদের সবাইকে নিয়ে একটা সন্ধ্যা কাটাতে চাই।

আর.এইচ/ আই.কে.জে/

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250