শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

যেখানে এগিয়ে রোনালদো, পিছিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের পরে সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ভক্তদের চোখে অনেক আগেই তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন। এই দুই মহারথীর কল্যাণেই ২১ শতকের ফুটবল দুলছে ভক্তদের উচ্ছ্বাসে। দুজনের মধ্যে কখনও এগিয়ে যান রোনালদো আবার কখনও মেসি।

তবে কিছু ক্ষেত্রে রোনালদোর চেয়ে পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। সেটি হচ্ছে ফুটবল ক্যারিয়ারে গোলের হিসেবে। 

রোনালদো এ পর্যন্ত ৮৪৭টি গোল করেছেন জাতীয় দল ও ক্লাবের হয়ে। আর মেসি করেছেন ৮১৭টি। তাতে মাত্র ৩০ গোলে পিছিয়ে রয়েছেন মেসি। তবে গোল আর অ্যাসিস্টের হিসেব ধরলে এগিয়ে রয়েছেন মেসি। মেসি এ পর্যন্ত ৩৫৭টি গোলে অ্যাসিস্ট করেছেন। বিপরীতে রোনালদোর অ্যাসিস্ট রয়েছে ২৩৭ গোলে। সবমিলিয়ে ১ হজার ১৭৪টি গোলে ভূমিকা রেখেছেন মেসি। আর রোনালদো ভূমিকা রেখেছেন ১ হাজার ৮৪টি গোলে। 

এদিকে মেসি-রোনালদো বাদেও অনেকে তাদের ক্যারিয়ারে বেশ ভালো ভূমিকা রেখেছেন ফুটবলকে জনপ্রিয় করে তুলতে। দুই মহারথীর পরেই রয়েছেন পোল্যান্ডের তারকা রবার্ট লেভানডোভস্কি। এখন পর্যন্ত তিনি ৬৩৬টি গোল ও ১৫৬টি গোলে অ্যাসিস্ট করেছেন। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ ৫৪৩ গোলের পাশাপাশি ২৪৭টি গোলে অ্যাসিস্ট করেছেন। এরপরে রয়েছেন পেশাদার ফুটবলকে বিদায় জানানো সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। তার গোলসংখ্যা ৫৭৩টি এবং অ্যাসিস্ট ২১৬টি। 

এসকে/


লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250