রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

যে কারণে মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি বন্ধ করলো রাজ্য সরকার। পাশাপাশি ধর্মস্থান ও অন্য অনুমোদিত সীমা ও সময়ের বাইরে মাইক বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশে নতুন বিজেপি মুখ্যমন্ত্রী মোহন যাদব।

জানা গেছে, মধ্যপ্রদেশ নয়েজ কন্ট্রোল আইন ও নয়েজ পলিউশন নিয়ম অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বর্তমান খাদ্যসুরক্ষা নিয়মাবলী মেনে প্রকাশ্যে মাছ, মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে মোহন যাদব বলেন, আগে মানুষকে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। তারপর তা বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে সরকারের এ সিদ্ধান্তের কথা পৌঁছে দিতে আগামী ১৫ থেকে ২৫শে ডিসেম্বর রাজ্যজুড়ে প্রচার চালানো হবে।

ওআ/

মাছ ডিম মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250