মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে ওয়াগনার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান। ফাইল ছবি

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীকে হিংস্র ও ধ্বংসাত্মক বলে তাদের কর্মকান্ডকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান। যুক্তরাজ্য খুব শীঘ্রই ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে বলেও জানান তিনি। 

বুধবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, “ওয়াগনারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করে এটিকে নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাজ্য সরকার। এই বাহিনীর সদস্যরা হিংস্র এবং ধ্বংসাত্মক। তারা ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার। ইউক্রেন এবং আফ্রিকায় ওয়াগনারের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।” 

তিনি আরও বলেন,“কেবল ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য ওয়াগনার বাহিনী তাদের অস্থিতিশীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সোজা কথায় তারা সন্ত্রাসী।”

এদিকে বিবিসির সেই প্রতিবেদনে বলা হয়েছে, কোনও সংগঠনকে সন্ত্রাসবাদের সাথে জড়িত মনে করলে ২০০০ সালের সন্ত্রাস আইনের অধীনে সেই সংগঠনকে যুক্তরাজ্যের সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। 

এম.এস.এইচ/ 

যুক্তরাজ্য সুয়েলা ব্র্যাভারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250