বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মেসেজেস অ্যাপে পরিবর্তন আনছে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুগল নিজেদের মেসেজেস অ্যাপে নতুন ইউজার ইন্টারফেস যুক্ত করছে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠানোর জন্য এই ইন্টারফেস চালু করেছে। এই ইন্টারফেস ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় বার্তা পাঠানো সম্ভব। ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উদ্ধারকারী সংস্থার কাছে সহজেই বিপদবার্তা পাঠিয়ে সাহায্য চাওয়া যাবে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি গুগল। তবে গত শনিবার উন্মুক্ত হওয়া অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের প্রিভিউ সংস্করণে মেসেজেস অ্যাপের জন্য তৈরি নতুন ইউজার ইন্টারফেসের সন্ধান পেয়েছেন নেইল রাহমৌনি নামের এক ব্যক্তি। বিষয়টি পর্যালোচনা করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমবিশেষজ্ঞ মিশাল রহমান জানিয়েছেন, গুগল মেসেজেসে নতুন ইউজার ইন্টারফেস যুক্ত করার কার্যক্রম শুরু করেছে গুগল। ফলে নতুন অ্যাপ আনার পরিবর্তে মেসেজেসের মাধ্যমেই স্যাটেলাইটে বার্তা পাঠানোর সুযোগ চালু করতে পারে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ চালুর জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম উন্মুক্ত হলে এ সুবিধা চালু করা হবে বলেও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধার আদলে অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদ বার্তা পাঠানো যাবে।

আর.এইচ 

গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250