বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভোটে অনিয়মে ৬১ জনের সাজা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটে নানা অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে ৬১ জনকে পৃথক মেয়াদে সাজা দিয়েছে আদালত। রোববার (৭ই জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) থেকে এসব তথ্য জানানো হয়।

ইসি জানায়, বগুড়ার সোনাতলার আমিনুরের সন্তান রাশেদ। বগুড়া-১ আসনে ভোটে অনিয়ম করায় তাকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করেছেন প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান। আরপিও অনুযায়ী রাশেদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বিএনপির বিবৃতি

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে মোট ৯ জনকে সাজা দেওয়া হয়েছে। জেলার সদর উপজেলা, বিজয়নগর, সরাইলে দুজনকে ও আশুগঞ্জে একজনকে সাজা দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের শাকিকুল ইসলাম অনন্ত, একই এলাকার মো. ইউসুফ, বিজয়নগরের সাটিরপাড়ার আজিজুল ভূঁইয়া ও একই উপজেলার নোয়াগাঁওয়ের সাব্বির আহমেদকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

কুড়িগ্রাম-৩ আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহতাব হোসেন রুদ্র (২২) নামে একজনকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছদ্মবেশে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হাসান (১৯), শওকত মিয়া (২১), হালিম (২১) ও ফুল মিয়া (২১)। তাদের সবার বাড়ি পানছড়ির ফাতেমানগর।

এইচআ/ আই.কে.জে


ইসি দ্বাদশ সংসদ নির্বাচন ভোটে অনিয়ম সাজা কারাদন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250