বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোট দিয়ে জায়েদা খাতুন বললেন ‘সত্যের বিজয় হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯য়টার দিকে জয়দেবপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মেয়র প্রার্থী জায়েদা খাতুন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর ছেলে বহিস্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

ভোট প্রদান শেষে জায়েদা খাতুন বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু। কিছু কিছু জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।’

আরো পড়ুন: সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন

জাহাঙ্গীর আলম বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে এরই মধ্যে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে না মাঠে নেমেছি শেষপর্যন্ত মাঠে থাকব। আমি বিশ্বাস করি, প্রশাসন গাজীপুরবাসীকে একটি সুষ্ঠু ভোট উপহার দেবে। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে আমাদের বিজয় নিশ্চিত।’

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250