মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় নয়: সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশবাসীর ভোটের অধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে তাহলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শুক্রবার (১৪ জুলাই) ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও নীরবতা পালন করে ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি জানান, ভোটের অধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি করে তাহলে তাদের ছাড় দেয়া হবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগ।

গত বছরের ২০ ডিসেম্বর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান নির্বাচিত হন। প্রায় সাত মাস পর বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বাড়ানো হয়েছে। এ ছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং  সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।

কমিটিতে ১নং সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন। এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

অটিজম বিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিভ সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন উজ্জামান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো পড়ুন: ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250