বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিশ্ববাজারে দাম কমলো জ্বালানি তেলের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক দিনেই কমল ৪ শতাংশ। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওপেক প্লাস দেশগুলোর বৈঠক স্থগিত হওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

বুধবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪.৩৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৪.৪১ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৭৮ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৯.৩৭ ডলার।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াতে এ বছর দফায় দফায় তেলের সরবরাহ কমিয়েছে সৌদি আরব ও রাশিয়া নেতৃত্বাধীন ওপেক প্লাস দেশগুলো। এর ফলে তেলের দাম বাড়তে শুরু করে এবং একপর্যায়ে তা প্রতি ব্যারেল ৯৮ ডলারে উঠে যায়। কিন্তু এরপর বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া ও আগামী বছর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তেলের দাম আবারও কমতে শুরু করে। গত সপ্তাহে তা প্রতি ব্যারেল ৮০ ডলারে নেমে এসেছে।

অনুষ্ঠিতব্য ওপেক প্লাসের বৈঠকে জ্বালানি তেল উৎপাদন আরো কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু এ নিয়ে সৌদি আরবের সঙ্গে অন্য সদস্য দেশগুলোর মতবিরোধে দেখা দেওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তেলের মজুদ বেড়েছে প্রায় ৯০ লাখ ব্যারেল। এমন খবরেও বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম।

ওআ/

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250