বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিশ্ববাজারে কমেছে চিনির দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্ববাজারে চিনির দাম নিয়ে অস্থিরতা লেগেই রয়েছে। বুধবার (১৮ অক্টোবর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক সংবাদমাধ্যম নাসডাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৭ দশমিক ৪২ সেন্টে।

অন্যদিকে একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৪৩ ডলার ৬০ সেন্টে।

কারণ বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিল থেকে বিশ্ববাজারে চিনির চালান পৌঁছতে বিলম্ব হবে। তাতে খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বমুখী হতে পারে।

ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজি জানিয়েছে, ব্রাজিলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ফলে দেশটির বন্দরে জাহাজে চিনি বোঝাই করতে সমস্যা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যটির চালান পৌঁছতে দেরি হবে। অক্টোবরের ক্রয়াদেশ নভেম্বরে আসতে পারে।

ওআ/

বিশ্ববাজার চিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250