বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিনা খরচে পড়ার সুযোগ দিচ্ছে সৌদির কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষায় সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো বেশ এগিয়ে। তাই তো বহু আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সেখানে। তেমনি একটি বৃত্তি হলো- ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ।

এটি সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিয়ে থাকে। এই বৃত্তিটি পেলে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

আবেদনের যোগ্যতা

মাস্টার্স প্রোগ্রামের জন্য:

⇒ আবেদনকারীদের অবশ্যই একটি নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

⇒ আবেদনকারী শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ বা তার বেশি থাকতে হবে।

⇒ আবেদনকারীদের অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

⇒ আবেদনকারীদের অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য

⇒ পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।

⇒ আন্তর্জাতিক আবেদনকারীদের ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

⇒ পাশাপাশি ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

এমবিএ প্রোগ্রামের জন্য 

⇒ আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক প্রোগ্রাম সম্পূর্ণ করতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে।

⇒ আবেদনকারীদের অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

⇒ কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন—ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেম ইত্যাদি।

⇒ জিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ বা সমতুল্য থাকতে হবে।

⇒ আবেদনকারী শিক্ষার্থীদের কলেজ স্তরের পাঠ্যক্রমে ক্যালকুলাস থাকতে হবে।

⇒ আবেদনকারীদের কমপক্ষে এক বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা  

⇒ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

⇒ বৃত্তিপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রাথমিক চিকিৎসাসেবা এবং ভর্তুকিযুক্ত খাবারও দেওয়া হবে।

⇒ আবেদনকারীরাও তাদের প্রজেক্ট বা প্রকল্পের তহবিল পাবেন।

⇒ এছাড়া এককালীন রিটার্ন টিকেট তো থাকছেই।

⇒ কিং ফাহাদ ইউনিভার্সিটির ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারদের প্রতি মাসে একটি মাসিক উপবৃত্তি প্রদান করবে।

⇒ কিং ফাহাদ ইউনিভার্সিটির বৃত্তি পেলে শিক্ষার্থীরা বিনা মূল্যে থাকতে পারবেন।

আরো পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানকে কড়া নির্দেশনা দিলো মাউশি

যেসব বিষয়ে পড়া যাবে

বায়ো-ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যবসায় প্রশাসন, বিজনেস অ্যানালাইটিকস, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিকস, রসায়ন, কম্পিউটার প্রকৌশল, অ্যাকাউন্টিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল, মানবসম্পদ ব্যবস্থাপনা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মডেলিং অ্যান্ড সিমুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিন্যান্স, কোয়ান্টাম কম্পিউটিং সহ অনেক বিষয়ে অধ্যয়ন করা যাবে।

আবেদন প্রক্রিয়া

সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক। বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তির আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। 

এরপর অ্যাকাউন্টে সাইনআপ করুন এবং আপনার আগ্রহের প্রোগ্রাম নির্বাচন করুন। ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৩। 

এসি/ আই. কে. জে/


সৌদির কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250