বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২২শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে পুলিশের সর্বশেষ পদক্ষেপও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

গত ১৯ মে সরকারের পদত্যাগ, 'গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির' প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া। এরপর হাইকোর্ট বিষয়টি পর্যালোচনা করে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের সর্বশেষ তথ্য জানাতে আদেশ দেন।

আরো পড়ুন: নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না ধারণা নেই: পররাষ্ট্রমন্ত্রী
 

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, আদালত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কি না সেটি জানতে চেয়েছিলেন। রাজশাহীর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই ঘটনায় মামলা হয়েছে, তবে আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি জানানোর পর হাইকোর্ট বলেছেন, মামলা হলে এখন আসামিকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।

এম/আই. কে. জে/

 

বিএনপি গ্রেপ্তার হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250