মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় : কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতন তো দূরে থাক, বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় আছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠেয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী সুধী সমাবেশের আয়োজনস্থল ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। আন্দোলন করতে যে সাবজেক্টিভ প্রিপারেশন, তা-ও নেই। বিএনপি শুরুতে যে জোট, সমমনাদের সম্মিলন ঘটিয়েছিল, তা এখন আর নেই। এখন দলে দলে নানা বিভক্তি।

তিনি বলেন, আমরা মনে করছি না যে এমন কোনোন আঘাত আসবে, যা সামলানোর ক্ষমতা আমাদের নেই। আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতি একদিন দুদিনের নয়। আমরা বলেছি আগামী নির্বাচন পর্যন্ত আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের সতর্ক পাহারা থাকবে, যাতে আন্দোলনে নামে কোনো ধরনের সন্ত্রাস-সহিংসতা এবং মানুষের জীবনের নিরাপত্তা সংকট না হয়। বিষয়টি মাথায় রেখে আমরা শান্তি সমাবেশ করছি। এই শান্তিপূর্ণ অবস্থা ও অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরেও বজায় থাকবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে সেতুমন্ত্রী বলেন, আমাদের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে। এখন যে অংশ উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ হয়ে গেছে। আমরা আশা করছি ২৪ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটা চালু করতে পারব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে মগবাজার, মগবাজার থেকে আমাদের কুতুবখালী পর্যন্ত গন্তব্য। পুরো অংশের দূরত্ব ২০ কিলোমিটার। র‍্যাম্পসহ মোট ৪৬ কিলোমিটার।

তিনি বলেন, এখন মানুষজন পদ্মা সেতুর সুফল পাচ্ছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলেরও যথেষ্ট সুফল পেতে শুরু করেছে। মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত প্রথম ট্রায়াল আমি উদ্বোধন করেছিলাম। মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশ উদ্বোধন করার পর এর সুফল নিশ্চয়ই পাওয়া যাবে।  

তিনি আরও বলেন, অল্প একটু পথ, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুই ঘণ্টার রাস্তা কিন্তু এখন মেট্রোরেলে ১০ মিনিট লাগে। এর সুফল মানুষ এখন পেতে শুরু করেছে। আর মতিঝিল পর্যন্ত যখন মেট্রো যাবে, এই সুফল আরও বেশি পাওয়া যাবে। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো চালু করা।  

মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়েতে কাওলা থেকে ফার্মগেট, তেজগাঁও রেলস্টেশন ১০-১১ মিনিটে কাভার করবে। এখানে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই ‌পাবেন রাজধানীবাসী। এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল অনেক বেড়ে যাবে এবং ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল আরও সহজ হবে।

এসকে/ আই.কে.জে/


বিএনপি আওয়ামী লীগ ওবায়দুল কাদের পদ্মা সেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250