বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বালকের বুদ্ধিমত্তায় বাঁচলো শতাধিক ট্রেনযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ভারতের আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জীবনের ঝুঁকি নিয়ে কয়েক’শ যাত্রীর জীবন রক্ষা করল মালদেহ দুরন্ত বালক। সেই ছবি ছড়িয়ে পড়তেই খুদের সাহসের তারিফ করেছেন রেলকর্তারাও। 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়,  ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ঘটে। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদা জেলার ভালুকা রোড স্টেশন পেরিয়েছে। ওই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের বালক মুরসালি। যে রেললাইন ধরে এক্সপ্রেস ট্রেনটির আসার কথা, সেখানে একটি জায়গায় বড় গর্ত দেখতে পায় খুদে।

তার মনে প্রশ্নে জাগে, রেললাইনে উপর এত বড় গর্তের ফলে কোনও বিপদে পড়বে না তো ট্রেনটা? ভাবতে ভাবতে পরনের লাল টি-শার্টটা খুলে ফেলে মুরসালি। সেটা মাথার উপর ঘোরাতে ঘোরাতে এগিয়ে যায় ট্রেনের দিকে। ওই ভাবে খুদেকে দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক। ছুটে আসেন রেলের লোকজন। ছেলেটির কাছে সমস্ত কথা শুনে তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। দেখেন, সত্যিই রেললাইনের তলায় একটা গভীর গর্ত। এর পর প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয় লাইন মেরামতির কাজ। ট্রেনটি সুষ্ঠু ভাবে গন্তব্যে পৌঁছায়।

কড়িয়ালি বারিনওয়ার মিশন বিদ্যালয়ের ছাত্র মুরসালি। তার কথায়, ‘‘আমি দেখলাম রেললাইনের একটা জায়গায় গর্ত। সেটা কিসের আমি খুঁটিয়ে দেখছিলাম। তখনই ট্রেন আসার শব্দ শুনতে পেলাম। আমি গায়ের লাল রঙের গেঞ্জিটা খুলে ঘোরাতে ঘোরাতে ছুটলাম। তার পর ট্রেনটা এসে দাঁড়াল। ড্রাইভার নেমে এল। সবাই এসে দেখল গর্তটা।’’

ওআ/


শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250