বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

সরকারের পক্ষ থেকে ৩ দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি রোববার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। পরে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতি মিটিং হলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ফলে ঘোষণা বাস্তবায়নের পথেই হাঁটছে মালিক সমিতি।

এ বিষয়ে শনিবার (২ সেপ্টেম্বর) সমিতির সভাপতি মো. নাজমুল হক বলেন, আমাদের সঙ্গে গত ২৯ আগস্ট প্রতিমন্ত্রীর মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি বাস্তবায়নে এক মাস সময় চাওয়া হয়েছে। তবে এর আগে বহুবার এমন সময় চাওয়া হয়েছিল। তাই আমরা এবার আর মানছি না। ঘোষণা অনুযায়ী রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হবে। আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

মালিক সমিতির তিন দফা দাবি হলো-

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে                হবে।

      (খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট                      গেজেট প্রকাশ করতে হবে।

এসকে/ 

প্রতিমন্ত্রী পেট্রোল পাম্প মালিক সমিতি জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250