মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

পানির বোতলে থাকে টয়লেটের চেয়েও বেশি জীবাণু: গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

করোনার পর সবাই পরিচ্ছন্নতার বিষয়ে কমবেশি সচেতন হয়েছেন। বারবার হাত ধোয়ার ব্যাপার হোক বা বাইরের ফল, সবজি বা খাবার খাওয়া হোক, সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন কমবেশি সবাই।

অবশ্যই এই অভ্যাস আপনাকে লাখ লাখ বিপজ্জনক ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, তবুও আপনি নিরাপদ নন।

একটি গবেষণা অনুযায়ী, আমরা প্রতিদিন ঘরে যেসব পানির বোতল ব্যবহার করি তা টয়লেট সিটের থেকেও বেশি নোংরা। এতে টয়লেট সিটের চেয়ে ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া পাওয়া যা, যা অজান্তেই বাড়াচ্ছে বিভিন্ন রোগের ঝুঁকি।

আসলে এগুলো লুকানো ব্যাকটেরিয়া, যা দৃশ্যমান নয়। তবে তা আমাদের স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে ও কঠিন রোগে আক্রান্ত করে তোলে।

গবেষণা বলছে, পানির বোতলে দু’ধরনের ব্যাকটেরিয়া থাকে। আমেরিকার ওয়াটার পিউরিফায়ার অ্যান্ড ট্রিটমেন্ট কোম্পানি ‘ওয়াটারফিল্টারগুরু.কম’ পুনঃব্যবহারযোগ্য পানির বোতলের সব অংশ তিনবার পরীক্ষা করেছে।

ফলাফলে দেখা গেছে, তাদের মধ্যে গ্রাম নেগেটিভ রড ও ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া খুব মাইক্রোস্কোপিক বা ছোট, যা সহজে দৃশ্যমান হয় না ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সৃষ্টি করে।

কেন এই ব্যাকটেরিয়া এত বিপজ্জনক?

গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্ষত, নিউমোনিয়া ও সার্জিক্যাল সাইটে সংক্রমণের প্রধান কারণ। এগুলো গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়ার চেয়ে বেশি প্রতিরোধী, যা অন্য অনেক ধরণের সংক্রমণ ঘটার ঝুঁকি বাড়ায়।

এগুলো এতটাই বিপজ্জনক যে, তারা অ্যান্টিবায়োটিকের প্রভাবকেও ধ্বংস করতে পারে। যেখানে ব্যাসিলাস পেট সংক্রান্ত সমস্যার জন্য দায়ী। এর কারণে পেটে ইনফেকশন, পেটে ব্যথা ও ফুড পয়জনিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে।

এসব জিনিসও ব্যাকটেরিয়ার আবাসস্থল-

পানির বোতল ছাড়া কিচেন সিঙ্ক, ল্যাপটপ, রিমোট, মোবাইল ও টিভিকেও ব্যাকটেরিয়ার আবাস হিসেবে ধরা হয়েছে।

গবেষকরা যখন পানির বোতলকে গৃহস্থালির জিনিসের সঙ্গে তুলনা করেন, তখন তারা দেখতে পান পানির বোতলগুলোতে একটি সিঙ্কের চেয়ে দ্বিগুণ ব্যাকটেরিয়া, কম্পিউটার মাউসের ৪ গুণ ও পোষা প্রাণীর পানীয়ের বাটির চেয়ে ১৪ গুণ বেশি ব্যাকটেরিয়া আছে।

এগুলো স্পর্শ করার পরে, আপনাকে অবশ্যই সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।

এই ফলাফল প্রকাশের পর বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, পানির বোতল দিনে অন্তত একবার সাবান পানিতে ধুতে হবে ও সপ্তাহে একবার পরিষ্কার করা উচিত।

বিশেষ করে যখন আপনি অসুস্থ থাকেন, তখন যে বোতলে পানি পান করবেন সেটি অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে।

⇒ সুরক্ষা পদ্ধতি:

১. এই বিপজ্জনক ব্যাকটেরিয়া এড়াতে আপনি প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল ব্যবহার করতে পারেন।

২. ব্যাকটেরিয়া মারার জন্য কমপক্ষে ২০ মিনিট গরম পানিতে পানির বোতল রেখে তারপর ধুয়ে ফেলুন।

৩. এছাড়া পানি পরিষ্কার করতে ফ্রিজিং ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এ কারণে পানিতে ব্যাকটেরিয়া জন্ম নেবে না।

সূত্র: দ্য হেলথ সাইট.কম

এমএইচডি/

টিপস হেলথ-টিপস চিকিৎসা বিপজ্জনক ব্যাকটেরিয়া পানির বোতল টয়লেট জীবাণু গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250