বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নতুন সুবিধা আসছে গুগল ক্রোমে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ক্রোম ১১৭

গুগল ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। এই আগ্রহ কাজে লাগিয়ে ভুয়া বা মেলওয়্যারযুক্ত ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে হ্যাকাররা। 

নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ব্রাউজার এক্সটেনশন নিজেদের ক্রোম ওয়েব স্টোর থেকে মুছে ফেলে গুগল। ফলে ব্যবহারকারীদের ব্রাউজার থেকেও স্বয়ংক্রিয়ভাবে এক্সটেনশনগুলো মুছে যায়। কিন্তু এক্সটেনশনগুলো কেন মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানতে না পারায় অনেক ব্যবহারকারী বিরক্ত হন, কাজেও সমস্যা হয় অনেকের। তাই এবার ক্রোম ওয়েব স্টোর থেকে ব্রাউজার এক্সটেনশন মুছে ফেলার কারণ ব্যবহারকারীদের জানানোর উদ্যোগ নিয়েছে ক্রোম ব্রাউজার।

ক্রোম এক্সটেনশন বিভাগের প্রকৌশলী অলিভার ডাঙ্ক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে আসতে যাওয়া ‘ক্রোম ১১৭’ সংস্করণে ব্রাউজার এক্সটেনশনের সতর্কবার্তা সুবিধাযুক্ত করা হবে। নতুন এ সুবিধা চালু হলে ক্রোম ওয়েব স্টোর থেকে কোনো ব্রাউজার এক্সটেনশন মুছে ফেললেই ব্যবহারকারীদের বার্তা পাঠাবে ক্রোম ব্রাউজার। ফলে ব্যবহারকারীরা ব্রাউজার এক্সটেনশন মুছে ফেলার কারণ সম্পর্কে জানতে পারবেন। শুধু তা-ই নয়, ক্রোম ওয়েব স্টোর থেকে ব্রাউজার এক্সটেনশন মুছে ফেললেও সেটি ব্যবহারকারীদের ব্রাউজার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। এর ফলে ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার এক্সটেনশনটি নিজেদের ব্রাউজারে ব্যবহার করতে পারবেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রয়োজন না হলে একসঙ্গে একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অনলাইন থেকে নামানোর আগে ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা মতামত জানতে হবে।

সূত্র: দ্য ভার্জ 

এসকে/ 

গুগল ক্রোম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250