বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে সংকট নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে। আমরা টেন্ডার কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে প্রাথমিকের সকল ট্রেন্ডারের কাজ শেষ করেছি। মাধ্যমিকেরও ট্রেন্ডারের কাজ চলছে। খুব শিগগিরই সবগুলোর টেন্ডার কাজ সম্পন্ন হয়ে আসবে। এ বছর যথা সময়ে সকল উপজেলায় বই পৌঁছে যাবে। আমরা ১ জানুয়ারি বই উৎসব করতে পারব।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অনেক বড় একটি রাজনৈতিক দল। সাফল্যের সঙ্গে একটানা ১৫ বছর বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। দেশ উন্নয়নের মহাসড়কে উঠে এসেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা আরও উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়ন করার সমস্ত সক্ষমতা তৈরি হচ্ছে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

আর.এইচ 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250