বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার দূর করতে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের বিষয়গুলো পরিস্কার করতে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

অভিভাবকরা বলছেন, পরীক্ষা তুলে দিয়ে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পদ্ধতি তুলে দিয়ে সনাতন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছেন তারা।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চলতি শিক্ষাবর্ষে চালু হলেও আগামী কয়েক বছরে মাধ্যমিকের সব শ্রেণিতে তা চালু হবে। নতুন শিক্ষাক্রমে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসকে/ 

সংবাদ সম্মেলন নতুন শিক্ষাক্রম শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিভ্রান্তি ও অপপ্রচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250