বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা

ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ইলন মাস্ক - ছবি: সংগৃহীত

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ সংক্রান্ত একটি টুইট করেন তিনি। 

টুইটে তিনি বলেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’

ওই টুইটে ইলন মাস্ক আরও বলেছেন, ‘যদি আজ রাতে ভালো একটি 'এক্স' লোগো পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে।’

টুইটারে মাস্ক একটি ‘এক্সের’ ছবিও প্রকাশ করেছেন। তবে এটির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া টুইটারের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: সুইডেনে পবিত্র কোরআন অবমাননা, সৌদি আরবে সুইডিশ কূটনীতিককে তলব

ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করতে চাইলেও সাইটটির ওয়েবসাইটে লেখা আছে, ‘আমাদের লোগোর নীল পাখিটি সবচেয়ে পরিচয়যোগ্য সম্পদ। এ কারণে এ লোগোটি নিয়ে আমরা রক্ষণশীল।’

এম/


ইলন মাস্ক টুইটার ওয়েবসাইট পাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250