রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সম্প্রতি দূর থেকে নিয়ন্ত্রিত (গাইডেড) ‘থারোল্লাহ’ নামের নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। লেবাননভিত্তিক টেলিভিশন আল-মানার এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

শুক্রবার (১১ আগস্ট) লেবাননভিত্তিক টেলিভিশন আল-মানার ‘থারোল্লাহ’ নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের দৃশ্য প্রচার করে। এতে সীমিত পরিসরে ক্ষেপণাস্ত্রটির ভিডিও অন্তর্ভুক্ত করা হয়।

ভিডিও ফুটেজে দ্বৈত প্ল্যাটফর্ম থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করতে দেখা যায়।

প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি সেগুলো ধ্বংস করতে পারে। এটি দিন ও রাত উভয় সময় ব্যবহারের উপযুক্ত।

হিজবুল্লাহর উন্মোচন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কর্নেট অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল (এটিজিএম) লাগানো হয়েছে, যা একে যুদ্ধকালীন প্রধান ট্যাংকের বিরুদ্ধে ব্যবহারের উপযোগী করেছে।

২০০৬ সালের জুলাইয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে হিজবুল্লাহ। দেশটিতে ইসরায়েলি বিমান হামলাকে প্রতিহত করার অংশ হিসেবে গত পাঁচ বছরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এম.এস.এইচ/

হিজবুল্লাহ লেবানন ইসরাঈল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250