মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

২০২৩-২৪ অর্থবছর

দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসির সভা অনুষ্ঠিত হয়

আগামী অর্থবছরের (২০২৩-২৪ ) জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি। আজ বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসির সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, মূল এডিপির পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১১ হাজার ৭৬৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সভায় অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রিসভার সদস্য এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মূল এডিপির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করা হবে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে আসবে ৯৪ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এডিপির মধ্যে ১০ হাজার ৮৯৫ কোটি টাকা নিজস্ব অর্থায়ন এবং বৈদেশিক উৎস থেকে আসবে ৭৭৮ কোটি ৯৩ লাখ টাকা।

চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নের পরিকল্পনা ছিল ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। তবে সংশোধিত এডিপির আকার কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নও সংশোধন করে ৮ হাজার ৯৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়।

নতুন এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, যার পরিমাণ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা। এ বরাদ্দ এডিপির প্রায় ২৯ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষা খাতে, যার পরিমাণ যথাক্রমে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা এবং ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা। একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে, ৯ হাজার ৭০৭ কোটি টাকা।

আরো পড়ুন: কক্সবাজারে বিদেশীদের জন্য এক্সক্লুসিভ জোন চায় সংসদীয় কমিটি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এর আগে বাজেট ব্যয়ের অন্যতম অংশ এডিপি অনুমোদন দেওয়া হলো। সরকারের মোট বাজেট ব্যয়ের মধ্যে পরিচালন এবং উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

এম এইচ ডি/
 

এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থবছর বাজেট ২০২৩-২৪ অর্থমন্ত্রী পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250