রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

দাঁত দিয়ে একসঙ্গে ৬ গাড়ি টেনে বিশ্বরেকর্ড

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দাঁত দিয়ে একসঙ্গে ৬ গাড়ি টেনে একসঙ্গে দুই বিশ্বরেকর্ড করলেন দিমিত্রো হারুনিস্কি। ইউক্রেনের ৩৪ বছর বয়সী এই যুবক এর আগেও একবার বিশ্বরেকর্ড করেছিলেন। ২০২২ সালে ঘাড় দ্বারা সবচেয়ে ভারী ট্রেন টেনে বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন তিনি।

এর পরই তিনি দাঁত দিয়ে গাড়ি টানার প্রশিক্ষণ শুরু করেন। এবার একসঙ্গে দুটি রেকর্ড করে ফেলেছেন দিমিত্রো। প্রথমটি হচ্ছে বেশিরভাগ গাড়ি দাঁত দিয়ে টানা- ৬টি এবং দ্বিতীয়টি দাঁত দিয়ে দ্রুততম ৩০ মিটার গাড়ি টানা। সময়: ১৫.৬৩ সেকেন্ড।

আরো পড়ুন : দাড়ি দিয়ে গাড়ি টেনে বিশ্বরেকর্ড

দিমিত্রো বলেছেন, তিনি এই রেকর্ড ভাঙতে চান এবং এরই মধ্যে তার দাঁত দিয়ে সাতটি গাড়ি টেনে নিজের একটি ভাঙার পরিকল্পনা করছেন। তিনি তার এই রেকর্ডটি তার দেশের জন্য উৎসর্গ করেছেন। দিমিত্রোর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার ট্রয় কনলি এই রেকর্ড করেছিলেন ৫টি গাড়ি টেনে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এসকে/ 

বিশ্বরেকর্ড দাঁত দিয়ে গাড়ি টানা ট্রেন টেনে বিশ্বরেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250