বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

থার্মোমিটারের কাজ করবে গুগলের ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট গুগল চলতি বছরের শেষ দিকে তাদের পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে। এমনটাই গুঞ্জন চলছে। পিক্সেল ৮ প্রো-এর ভিন্ন ধরনের এক ফিচার নিয়ে চলছে আলোচনা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসাবে।

সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে।

আরো পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই শিখে নিয়েছে বাংলা

শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল ৮ প্রো ফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্ক্রিনের ‘ট্যাপ টু স্টার্ট’ ট্যাপ করে কপালের এক পাশে নিতে হবে ফোনটি। তাপমাত্রা পরিমাপ করা শেষ হলে ফোনটি ভাইব্রেট করবে। বিল্ট-ইন থার্মোমিটারটি শুধু প্রো মডেলেই থাকছে। শরীরের তাপমাত্রার পাশাপাশি ফোনটি দিয়ে বিভিন্ন বস্তুর তাপমাত্রাও পরিমাপ করা যাবে।

সূত্র: রয়টার্স

এম এইচ ডি/আই.কে.জে/

থার্মোমিটার গুগল মোবাইল ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250