মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ত্রাণ সামগ্রী-জিম্মি ইস্যুতে চুক্তি হামাস-ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ত্রাণের সরবরাহ আরো বাড়ানো এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে।

কাতার এবং ফ্রান্সের মধ্যস্থতায় মঙ্গলবার (১৬ই জানুয়ারি) দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী, নিজেদের হাতে আটক জঙ্গিদের শারীরিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে হামাস; বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আরো বেশি ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আরো পড়ুন: আইইএলটিএস ছাড়াই ২৬ হাজারের বেশি কর্মী নেবে জার্মানি

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার এক ঘোষণায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আমেরিকা এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি এ প্রসঙ্গে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমরা আশা করছি, এই সমঝোতা আরো বেশি জিম্মির মুক্তির পথ প্রশস্ত করবে।’

চুক্তির শর্ত অনুযায়ী, গাজার প্যালেস্টাইনিদের জন্য ত্রাণসামগ্রী এবং হামাসের হাতে থাকা জিম্মিদের জন্য ওষুধের প্রথম চালানটি বুধবার (১৭ই জানুয়ারি) কাতারের রাজধানী দোহা থেকে মিসরের উদ্দেশে পাঠানো হবে। তারপর মিসর সেখান থেকে ত্রাণ ও জিম্মিদের জন্য ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস যাবে গাজায়।

এইচআ/ আই.কে.জে


সমঝোতা চুক্তি হামাস-ইসরায়েল যুদ্ধ জিম্মি সুরক্ষা ত্রাণ সরবরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250