শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

তৃতীয়বারের মতো উপাচার্য গবেষণা পদক পেলেন ডা. স্বপ্নীল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

উপাচার্য গবেষণা পদক গ্রহণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

টানা তৃতীয়বারের মতো উপাচার্য গবেষণা পদক লাভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। মঙ্গলবার (৩১ অক্টোবর) ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পদক তুলে দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউ-এর এমিরিটাস অধ্যাপক ডা. এ.বি.এম. আবদুল্লাহ এবং বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

উল্লেখ্য, ২০২১ সালে এই পদক প্রবর্তনের পর এই নিয়ে টানা তৃতীয়বারের মতো পদকটি লাভ করেন অধ্যাপক ডা. স্বপ্নীল। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পিয়ার রিভিউড বৈজ্ঞানিক প্রকাশনার জন্য তাকে এই পদক প্রদান করা হয়।

পদক প্রাপ্তির পর তার অভিব্যক্তি জানাতে গিয়ে অধ্যাপক ডা. স্বপ্নীল তার ‘গুরু’ জাপান প্রবাসী বাংলাদেশী চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাকে সমর্থন ও উৎসাহ দেয়ায় তিনি তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং দুই সন্তান সুকন্যা ও সূর্যকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, অধ্যাপক ডা. স্বপ্নীল হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাক উদ্ভাবনের জন্য কিউবান একাডেমি অব সাইন্সেস থেকে “প্রিমিও ন্যাশনাল” পদক লাভ করেন। আর বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস তাকে প্রদান করে “বাস গোল্ড মেডেল এওয়ার্ডে”। তিনি টার্কিশ হেপাটোগ্যস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশন কর্তৃক “অর্ডার অব মেরিট” এবং ভারতের কলিঙ্গ গ্যাস্ট্রোএন্টারোলজি ফাউন্ডেশন কর্তৃক “ব্লুমবার্গ ওরেশনে” ভূষিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে এ্যমেরিকান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ, এশিয়ান প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন  থেকে লিভার বিষয়ক গবেষণার জন্য পুরস্কৃত হন।

অধ্যাপক স্বপ্নীল বর্তমানে সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারণ সম্পাদক ও এশিয়ান প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএসএমএমইউ হেপাটোলজি এল্যুমনাই এসোসিয়েশনের সভাপতি, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার ডিজিজেজ বাংলাদেশের সাধারণ সম্পাদক, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি/এইডস এন্ড এসটিআই সংক্রান্ত স্ট্রাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারি গ্রুপ এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস, ঋষিকেশের গ্য্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বোর্ড অব স্টাডিজের অন্যতম সদস্য।

আই.কে.জে/

গবেষণা পদক ডা. স্বপ্নীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250