শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর, পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির আবেদন আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হবে।

এছাড়া ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট ও ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়ম অর্থাৎ আবেদন যোগ্যতা, বিভাগ পরিবর্তন, প্রশ্নপত্র ও নম্বর বিভাজন সবকিছু আগের মতোই অপরিবর্তিত থাকবে। 

পূর্বের নিয়ম অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট করে।

চারুকলা ইউনিটে ৪০ (সাধারণ জ্ঞান) নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৬০ (অংকন) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুমুখী নির্বাচনী অভীক্ষার (এমসিকিউ) জন্য সময় থাকবে ৩০ মিনিট ও লিখিতের জন্য সময় থাকবে ৬০ মিনিট।

ভর্তি পরীক্ষা গত বছরের মতো এবারও ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। 

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবেদন শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250