রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ অনুসন্ধানী দলের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ অনুসন্ধানী দলটি ঢাকায় তাদের প্রথমদিনের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে ইইউ প্রধান চার্লস হোয়াইটলিসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তারা।

রোববার (৯ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বালাদেশে ইইউ প্রধান চার্লস হোয়াইটলির বাসায় এ বৈঠক হয়।

ছয় সদস্যের দলটির নেতৃত্ব দেন সেলেরি রিকার্ডেো; তার সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অবজারভার লোয়ানো ডিমিত্রি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং ঊধ্বর্তন কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ১৫ দিন বাংলাদেশ সফর করবে প্রতিনিধিদলটি৷

আরো পড়ুন: বার্নিকাটের গাড়িবহরে হামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৬ আগস্ট

সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং দফতরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রাক-নির্বাচনী এ পর্যবেক্ষক দলটির বৈঠক করার কথা রয়েছে। তারা মত বিনিময় করবেন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠীর সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি ২৩ জুলাই ঢাকা ছাড়বে।

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা বাংলাদেশে এসেছেন।

 এম/


ঢাকা ইইউ নির্বাচন পর্যবেক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250