বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ডিসেম্বরে ভারতে জ্বালানি চাহিদা সাত মাসে সর্বোচ্চে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে ডিসেম্বরে জ্বালানি চাহিদা সাত মাসের সর্বোচ্চে উঠেছে। মাসটিতে ২ কোটি ৫৪ হাজার টন জ্বালানি ব্যবহার করেছে দেশটি। ভারতের জ্বালানি তেল মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল (পিপিএসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

পিপিএসির তথ্যমতে, ২০২৩ সালের নভেম্বরের ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টন থেকে ডিসেম্বরে জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। আর ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় গত মাসে জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

প্রধানত ট্রাক ও বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনে ব্যবহৃত ডিজেলের বিক্রয় আগের মাসের তুলনায় ডিসেম্বরে দশমিক ৯ শতাংশ বেড়েছে। মাসটিতে ৭৬ লাখ টন ডিজেল বিক্রি করার তথ্য জানিয়েছে পিপিএসি। তবে এ সময় পেট্রল বিক্রি নভেম্বরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। ডিসেম্বরে জ্বালানিটের মোট বিক্রি নেমেছে ২৯ লাখ ৯০ হাজার টনে।

আরও পড়ুন: ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন

রাস্তা তৈরিতে ব্যবহৃত বিটুমিন বিক্রি নভেম্বরের তুলনায় গত মাসে ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে জ্বালানি তেলের ব্যবহার ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রান্নার গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রয় ডিসেম্বরে ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে উঠেছে ২৬ লাখ ৩০ হাজার টনে। 

এ সময় ন্যাফথা (আলকাতরা ও পেট্রল থেকে উৎপন্ন দাহ্য তেল) বিক্রি ২৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এটির বিক্রি দাঁড়িয়েছে ১৩ লাখ ৩০ হাজার টনে।

এসকে/

ভারত জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250