বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ডিবি কার্যালয়ে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল, করেন মধ্যহ্নভোজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকার পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয়ে গিয়েছেন।

পরে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সেখানে মধ্যাহ্নভোজ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বুধবার (৩রা জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান তারা।

পর্যবেক্ষক দলে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা। 

আরো পড়ুন: আদম তমিজীকে আবারও রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি পুলিশ

এসময় তারা সাদা ভাত, মাছ ও মুরগীর মাংস দিয়ে মধ্যহ্নভোজ করেন।  

এসময় আইআরআই প্রতিনিধি দল জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসকে/  

আইআরআই নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয় মধ্যহ্নভোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250