শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেই ট্রেনে করেই তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে সোমবার সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভাঙ্গা উপজেলা সদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হবে। 

পরিদর্শনকালে নূরুল ইসলাম সুজন বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেলে ট্রেন চলাচলের উদ্বোধন ও ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ওআ/


প্রধানমন্ত্রী পদ্মা সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250